আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
চতুর্থ সর্গ
৩৬
মৃত্যুদণ্ড পাওয়ার বিশেষ সুবিধা ছিল না তোমার।
তুমি রক্তের চুক্তিতে প্রবেশ করোনি।
যেদিন তোমার কথা বলা হবে –
দ্যাখো, তুমি
ঈগল আর
দেবদূতদের চেয়েও
বেশি পবিত্র*
*দ্যাখো তুমি পবিত্র: বিয়ের অনুষ্ঠানে বর কর্তৃক কনেকে দিয়ে আবৃত্তি করানো সূত্রের একটি অংশ: মোশি এবং ইস্রায়েলের আইন অনুসারে এই আংটির মাধ্যমে তুমি আমার কাছে পবিত্র হও। পূর্ববর্তী পংক্তিটিও বিয়ের দিকে ইঙ্গিত করেছিল, যা গানের গান viii, 8 থেকে একটি মৌখিক উদ্ধৃতি, যে পদটি বিবাহিত হতে যাওয়া ছোট বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
Comment

