Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

পঞ্চম সর্গ
৪৩
যেমন অনেক দেরিতে বাঁধ দেওয়া বন্যায়,
ওরা আসবে, তীরে আসবে,
ওদের হৃদয় করুণায় ভরা,
ক্রনিকলসের বইয়ে ফুলে ওঠা পা নিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের স্হাপন করতে,

ভাইয়ের হাত বাড়াতে!
আর ওরা ওদের বিশ্রী গন্ধ সত্ত্বেও
ওদের হাত দিয়েছিল।
এবং হৃদয় ও যুক্তি আলাদা করার আগে
ওরা কেঁদেছিল,
আর তাদের প্রশংসা করেছিল।
মেলোড্রামার মতো শেষ হোলো:
চরিত্রদের
বলা হয়েছে
পর্দার সামনে পা রাখতে!

Comment