Rayhana yeasmin

Rayhana yeasmin

তবু কি এ-ই সত্য—
মৌলের মতো সম্পর্কও
থাকে না অখণ্ড, এক?
যতই ঘষামাজা, সময়ের ক্ষয়,
ভাঙে কি স্বরূপ?

নাকি রয় অবিচল?
সময়ের স্রোতে
মিশে যায় অন্য সত্তায়?
গড়ে ওঠে নতুন যৌগ,
অপরিচিত, অনির্বচনীয় ?
কবিতাটির নাম “জিজ্ঞাসা” ।

Comment