Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

পঞ্চম সর্গ
৪৪
ওরা বেরিয়ে এল।
তখনো ক্ষুধার ভয়ে
ওরা ওদের পুরো হাত প্রসারিত করলো রুটির দিকে।
ওরা দাঁড়ালো।
স্যুপ-প্লেটের গন্ধ পেয়ে ওদের লেগিং থেকে
টিনের চামচগুলো বের করলো।
আর যারা কাছে এসেছিল, তারা
হাড়গুলো কব্জা করার সময়, তাদের
নিপীড়ক বা চোর বলে মনে হোলো।

আর ওরা উঠে পড়লো।
ইউরোপে সূর্য কিরণ দিচ্ছিল,
এবং ওরা
কালো ছাতা কিনেছিল
যেনবা খঞ্জর ওগুলো;

আর যখন তুমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলে
আমি তোমাকে বলতে চেয়েছিলাম,
বোন আমার!
আগামীকাল ওরাই প্রথম ভুলে যাবে:
ওরা আমার রক্ত ঢেকে দেবে।

Comment