শিরোনাম ঃ বন্ধু রুনার জন্য
কলমে ঃ শাঁওলী সরকার
আবদার করেছিলি একখানি কবিতার
আমি কি ওতো পারি লিখবার ?
উর্বর জমি পেলে কলম চালাই বারবার।
ছোট খাটো বান্ধবীটি আমার দেখতে ভারি মিষ্টি!
ছায়া দিদিমনির ছোট কন্যা নামটি তার রুনা।
সেই ছোট্টবেলা থেকে চিনি আমি তাকে,
প্রাইমারি স্কুলের নীলকমলা ড্রেসের বন্ধু যে আমরা।
কখনও দুই বেনুনী ঝুলিয়ে আসতিস স্কুলে।
কখনবা নাচতে নাচতে ঢুকতিস স্কুলে।
দুরন্ত ছিলিস না, তবে মোটেও ছিলিস না শান্ত।
সেই সখ্যতা চলল আমাদের হাইস্কুল থেকে কলেজ অবধি।
আজও আছে সেই সখ্যতা বেশ রসেবশে।
জীবনের সারথী সঞ্জয়কে পেয়েছিস স্বামী হিসেবে।
সুখে দুঃখে এঁকে চলিস জীবনের রঙিন স্বপ্ন গুলিকে।
বন্ধু, সখা, স্বামী হিসেবে থাকুক সে সারা জীবন তোর পাশে।
নিজের আত্মজাকে রাখিস আগলিয়ে বুকে।
মঙ্গলময় হবে যে তোর সাধের জীবন।
এইটুকু কামনা জানাই, থাকিস সবসময় আনন্দে।
দুঃখরা যেন কখনও পায় না তোর ছোঁয়া।
বন্ধু হিসেবে আর কি দেবার আছে আমার?
বুকভরা ভালোবাসা জানাই আজ তোর বিশেষ দিনে।
থাকিস ভালো, রাখিস ভালো সকলকে।

