Md. Shahidul Islam Sarker

Md. Shahidul Islam Sarker

ফজু পাগলা
শহিদুল ইসলাম সরকার

শুন “পাগলে কিনা বলে
ছাগলে কিনা খায়,”
ফজু পাগলার কথাতে
কার কি আসে যায়?
নির্বাচন করে পাগলায়
ক্ষমতাতে যেতে চায়,
সে ক্ষমতার লোভে তাই
কয়েক দল বদলায়।
ফজু একাত্তরেও যুদ্ধ করে
বীর মুক্তিযোদ্ধা তাই,
তবে মুক্তিযোদ্ধার তালিকাতে
তার কোন নাম নাই।
কারো নিয়ে গীবত করার
জায়গা কিতা সংসদ?
নিজের কোন আত্মসম্মান
বোঝে নাযে এ বলদ।
পরকে ছোট করতে গিয়ে
নিজেই আসলে ছোট হয়,
ভখর ভখর করে পাগলা
আউল ফাউল কথা কয়।

Comment