“হোন্ডার বদলে ঘোড়া”
নেবো না আর হোন্ডা গাড়ি
দিলেও কেউ মাগনায়,
তার বদলে ঘোড়া কিনবো
মিলে মামা ভাগনায়।
ঘোড়ার টাকা মামায় দিবে
তবুও ভাগিনা ঘোড়া নিবে
ঘোড়া কিনলে পড়ব না আর
তেল কেনার ঝামলায়,
কালই যাবো বারুনী মেলায়
মামা এবং ভাগনায়।
টাকা দিলেও মিলছে না তেল
পড়ছি ভীষণ ভাবনায়,
হোন্ডার বদলে কিনব ঘোড়া
তাইতো মোরা দুজনায়।
মামা ভাগনা ঘোড়ায় চড়ে
বেড়াব দুজন মজা করে।
সারা দেশেই তেলের সংকট
আছি ভীষণ যন্ত্রণায়,
এ সমস্যা যে কদ্দিন থাকবে
জানে শুধুই আল্লায়।
Comment

