Swapankumar Pahari

Swapankumar Pahari

সখা-সখী সংবাদ
স্বপনকুমার পাহাড়ী

ছিলেন সখা, হলেন সখী—
বুক উঁচিয়ে চলেন টকি
দেখতে এখন টকি হাউস,
নাম নিয়েছেন রকি মাউস।
মাউসদিদির মাথায় লাউস–
ইয়া বড়া বড়া—ঢাউস ঢাউস!
কী হবে এখন—কী হবে উপায়?
মাউস ম্যাডাম লাফান দু’পায়।

Comment