চৈত্র
হারিয়ে গেছে কবিতা মোর
হারিয়ে গেছে স্মৃতি
হারিয়ে গেছে একটি বৎসর
অনেক দিনের পৃতি।
হারিয়ে গেছে বকুল তলায়
পিরির বাধা দোলনায় দোল খাওয়া
মুকুল ঝরা বকুল ফুলের
গন্ধ মাখা হাওয়া।
হারিয়ে গেছে পাগলা হাওয়া
কাল বৈশাখী আম কুড়ানোর ধুম
হারিয়ে গেছে চৈত্র মাসের ভর দুপুরে
জল কেলিতে ঢেউয়ে ঢেউয়ে চুম।
হারিয়ে গেছে মেহেদী রঙের পাপড়ি
বিছানো হিজল গাছের ফুল ।
গাছে গাছে ঝুলে থাকা
স্বর্ন লতার ঝাঁকানো বাবরি চুল।
দখিনা হাওয়া পাগল পারা
মাঠের ফসল হাওয়ায় হাওয়ায় নড়ে
রাখাল ছেলের বারে বারে
ঘুড়ির রঙিন সুতা ছেড়ে
চৈত্র মাসে মাঠ ফেটে যায় গরম পরে অতি
মাঠ ঘাট আর বন বাদারে
ঘন সবুজের বরোই মাতামাতি।
Comment

