বিঞ্জান আন্দোলন অনুগল্প
অচিন্ত্য কবিরাজ
রাজ্য বিঞ্জান আন্দোলনের সম্পাদক প্রতাপ বাবু বক্তব্য রাখছেন –স্বর্গ নরক বলে কিছু হয় না ।পাপ পূণ্য বলে কিছু নেই ।কর্ম দু রকম হতে পারে একটা সুকর্ম বা সৎ কাজ অন্য টি অপ কর্ম বা খারাপ কাজ। ভালো কাজ করলে ভাল ফল পাওয়া যায় আর খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যায় ।কবি ফজলল করিম তো বহুদিন আগেই লিখে গেছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর
মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।
বক্তব্য শেষ করে চেয়ারে এসে বসতেই পাশ থেকে অনির্বাণ বাবু জিঞ্জেস করলেন–কবে ফিরলেন কুম্ভ থেকে?
–কালকেই নামলাম।আজ আবার এখানে আসতে হবে।বুঝতেই পারছেন।
–তা কেমন দেখলেন?
–তা আর বলতে।১৪৪বছর পর এই পূণ্য স্নান ।এই মহা সুযোগ কি হাত ছাড়া করা যায়।
কথা গুলো বলতে বলতে চেয়ারে বসে বসেই প্রতাপবাবু হাত জোড় করে কপালে ঠেকালেন।

