চিঠির অপকারিতা বিষয়ক কতিপয় যুক্তি ।। আসিফ আলতাফ
চিঠি লিখি না
লিখতে গেলে সোনার সময় তামা হয়ে যায়;
পোষ্ট করতেও কী ঝক্কি ঝামেলা কম?
পোষ্ট অফিস যাও
খাম কেনো
ঠিকানা লেখো
এইসব করার কি সময় আছে আমার?
তা চেয় সেই ভালো
ম্যাসেঞ্জারে যাও
হাই
হ্যালো
ভালো আছি
মন্দ আছি কিছু একটা লিখে সেন্ড
করে দিলেই তো ঝামেলা শেষ ;
মায়ের হাতের স্পর্শ
বাবার স্নেহ মাখা শব্দ
ভাইয়ের ভালোবাসা
বোনের চোখের জল
রঙিন খামে শব্দ এখন আর এগুলো বয়ে আনে না;
তাতে কী
কাছে প্রিয়তম স্ত্রী আছে
পুত্র কন্যারা আছে
ফাদার ইন ল এন্ড মাদার ইন ল আছে,
বাইরের ঝামেলা যতো কম থাকে
ততই পাওয়া যায় সুখের স্বাদ;
আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন
উপকারিতার চেয়ে চিঠির অপকারিতা কত বেশি
ঠিক বলছি না?
বলুন।
*
Comment

