Asif Altaf

Asif Altaf

মদ এবং দুধ ।। আসিফ আলতাফ

একটি লোক মদ বিক্রি করে দুধ কিনলেন
আরেক জন দুধ বিক্রি করে মদ,
দুজন দুজনের দিকে একবার তাকালেন
তার পর যে যার গন্তব্যে।

বেশ কিছুদিন পর দুজনার দেখা হলো
এক প্রার্থনা সভায়—
আপনি মদ বিক্রি করে দুধ কেনেন কেন?
প্রথম ভদ্রলোকের প্রশ্ন।

আমি ওই নিষিদ্ধ পানীয়টি পান করে
নরকে যেতে চাই না— বললেন দ্বিতীয় ভদ্রলোক।

এবার প্রথম ভদ্রলোকটি তীর্যক প্রশ্নবাণ — আপনি মশায় দুধ বেঁচে মদ কেনেন কেন?

দ্বিতীয় ভদ্রলোকটি মুচকি হেসে বললেন—
যে কারণে আপনি মদ বিক্রি করেন।

বোঝা গেল মদ এবং দুধ উভয়ই স্বর্গ লাভের মোক্ষম দাওয়াই!

*

Comment