Asif Altaf

Asif Altaf

ঋতু পরিক্রমা

✍️আ সি ফ আ ল তা ফ

তুমি বেদনায় ভেসে গেলে গ্রীষ্ম আসে প্রকৃতি জুড়ে
কাঁদলে বরষা নামে ,
মুগ্ধতায় যখন ভাসো শরতের বিস্তার;

নবান্নের ঘ্রাণ মেখে
স্বপ্নের হেমন্ত হয়ে ওঠো তুমি ;

ভালোবাসা গভীর হলে শীত হয়ে জড়িয়ে রাখো
অক্টোপাসের তীব্র আলিঙ্গনে;

অবশেষে স্নান সারা মুগ্ধ নারীর মতোন
বসন্ত হয়ে তুমি সামনে দাঁড়াও;

ঋতু সব মরে যাচ্ছে
মানুষের সর্পিল লালসায়;
প্রকৃতি দখলে নিয়ে তুমি তাই ছয় ঋতু
ফুটে আছো আমার
এই বিচিত্র বাংলায়।

*

Comment