Asmita Saha

Asmita Saha

বারুণী উৎসব 🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️⚛️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️। বারুণী উৎসব হলো হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম পূণ্যস্নান উৎসব,যা মূলত চৈত্রমাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যুক্ত হলে উদযাপিত হয়।এই দিনে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করে নিজের কামনা পূর্ণ ও পরিবারের কল্যাণ কামনায় জলদেবীর আরাধনা করা হয়ে থাকে। এই তিথিটি যদি শনিবার বা মঙ্গলবার- এর সঙ্গে জড়িত থাকে তবে তাকে মহাবারুণী স্নান বলা হয়। হিন্দু পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় সমস্ত প্রকার ভেষজসমূহ ও চোদ্দো প্রকার রত্ন উত্থিত হয় । বিভিন্ন পুস্তকে এই রত্নের সংখ্যা নয় থেকে চোদ্দো টি। ভেষজ ছাড়াও সমুদ্র মন্থনের ফলে ক্ষীর সাগর থেকে দেবী লক্ষ্মী যিনি সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবী তিনি উত্থিত হন এবং সৃষ্টিকর্তা নারায়ণকে নিজ সঙ্গীরূপে চয়ন করেছিলেন। একাধিক সুদর্নাশনা নারী মন্থনের ফলে সৃষ্টি হয়েছিল।যথা -রম্ভা, মেনকা,পুঞ্জীস্থলা এছাড়া আরো অনেক অপ্সরা। এরা গান্ধর্বদের নিজ সঙ্গীরূপে গ্ৰহণ করেছিলেন। বারুণী যিনি হিন্দু পৌরাণিক জলদেবী বরুণাণী নামে পরিচিত। তিনি হচ্ছেন সুরার দেবী। ঋক্ বেদে বারুণী সম্পর্কে বিশদে বর্ণনা রয়েছে। দেবীর আবাসস্থল মহাসাগর বা জললোকে। বারুণীর দিন সকাল থেকে গঙ্গার ঘাটে খুব ভিড় থাকে ।এই দিন বারুণী উপলক্ষে গঙ্গার ঘাটে অনেক ভক্ত সমাগম হয়ে থাকে । ভক্তরা গঙ্গাস্নানের সময় নদীর জলে কাঁচা আম মা গঙ্গাকে নিবেদন করে থাকেন। বারুণী তিথিতে গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় নানা রকম দৃশ্যের সমাহার দেখা যায় । পুণ্যার্থীরা স্নান করে কাদা মাখা অবস্থায় ঘাটে উঠে আসে আবার জল থেকে আম তুলে বাজারে কম দামে বিক্রির লোভে একদল ছোট ছোট ছেলে মেয়েরা ঘাটে ভিড় জমায়। ঘাটে। র মধ্যে বসে থাকা বামুনরা পয়সা নিয়ে গায়ে মাখার জন্য নারকেল তেল বা সর্ষের তেল দিয়ে থাকেন।কেউ কেউ আবার কপালে চন্দনের ফোঁটা আঁকে । তারপর ভক্তরা রাস্তার ধারে দেবালয়ে দেবদেবীদের মাথায় জল ঢালতে ঢালতে বাড়িমুখো হন।পথে বাড়ির জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস থোড়,ওল,কলা,লেবু ইত্যাদি।কেনে এবং গরম রাস্তায় পা ফেলে অত্যন্ত দ্রুত পদে বাড়ির পথে রওনা দেন ভক্তরা। এই বারুণী স্নান উৎসব কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয় আসছে উঃ চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর এলাকায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়, আসামের বরাক নদী সংলগ্ন এলাকায় হাজার হাজার ভক্ত সমাগম হয়ে থাকে, জলপাইগুড়ি জেলার করলা নদী তীরে পুরোনো ঐতিহ্যবাহী বারুণী মেলা মহাধুমধামে পালিত হয়ে আসছে। পরিশেষে বলা যায়, এটি একটি ধর্মীয় মিলনমেলা।যা মানুষের বিশ্বাস ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে এই উৎসবের সমাপনী হয়। 🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️🕉️☸️

Comment