Atanu mishra

Atanu mishra

হোলি//অতনু মিশ্র

পিচকারি রঙ নিয়ে সা রা রা রা হোলি
আজ এই শুভ দিনে করি কোলাকুলি
জাতপাত ভুলি ভেদ একসাথে খেলি
লাল-নীল আবিরের পাখা গুলি মেলি
রাজপথ ছুঁয়ে যাই-যাই কানাগলি
হোলি হ্যায় সা রা রা রা
সা রা রা রা হোলি…..

হোলি খেলে প্রকৃতি-ও পলাশের বনে
সূর্য টা খেলে রোজ গোধুলির ক্ষনে
সাতরঙা রামধনু বর্ষার-ই মেঘে
বালিকার গালে লাল হোলি রয় লেগে
তাহাদের মাঝে নেই কোনো দলাদলি
হোলি হ্যায় সা রা রা রা
সা রা রা রা হোলি…..

খেলে ছিল হোলি রাই-কৃষ্ণের-ই সাথে
গোপিণিরা সহচরী পিচকারি হাতে
ঠাকুমার কাছে আজও সেই কথা শুনি
ফাগুনের মাসে তাই রোজ দিন গুনি।
পিচকারি-রঙ চাই বাবা মা’কে বলি
হোলি হ্যায় সা রা রা রা
সা রা রা রা হোলি…..।।

Comment