জীবনবই
জীবনটা যেন একখানা বই,
পাতায় পাতায় গল্প রয়।
কিছু পাতায় হাসি লেখা,
কিছু পাতায় অশ্রু রেখা।
মানুষ আসে গল্প হয়ে,
থাকে কদিন, যায় সরে।
ভুল থেকেই শেখা হয়,
পড়তে পড়তে বড় জয়।
শেষ পাতার ঠিকানা নাই,
সময় বয় জলের ন্যায়।
Comment

