দূরত্ব বাড়ছে পৃথিবীর !
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
দূরত্ব বাড়ছে পৃথিবীর
তুমি আমি সবাই দৌড়াচ্ছি
কারোর মনে কথা নেই
মুখে ভাষা নেই
ইশারায় শুধু পৃথিবীকে ভাকছি!
দুই তীরে পড়ে আছে পৃথিবীটা !
মাঝখানে নদী বয়ে যায়
দুপার দুই তীরে কেঁদে কেঁদে ফিরে
আপন মনে সাগরে হারায়!
দূরত্ব বাড়ছে পৃথিবীর
তুমি আমি সবাই দৌড়াচ্ছি
ইশারায় শুধু ডাকছি —–
পৃথিবীকে গিলে গিলে খাচ্ছি!!
Comment

