বুকের কাছে নদী / বিবেক পাল
শীতের আঁধারে জোনাক জেগে রয়
শিশির ঘুমিয়ে ঘাসে—
হিমেল হাওয়া উপেক্ষা করে
ঢেউ ওঠে স্হির নদী বুকে ।
বইয়ের পাতার ভাঁজে শুকনো গোলাপ
মনের ক্যানভাসে বেদনা
তার আঁচে পুড়ে যাই অহর্নিশি
বুকের কাছে নদী—-
৮ই ফেব্রুয়ারী’২৬ রবিবার । রাত ১২টা ।
Comment

