অন্য এক আলো / বিবেক পাল ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বর্গ-ফিটের সংস্কৃতিতে
মত্ত শহর শহরতলি—-
বৃক্ষ ছেদন গুল্ম নিধন দিন প্রতিদিন !
কংক্রিটের জঙ্গলে
ষড়-ঋতুর দেখা মেলে’না ,
যথা নিয়মে—-
উন্নয়নের ধুম জ্বরে পুড়ছে প্রকৃতি
বাড়ছে উষ্ণতা পাল্লা দিতে অগ্রগতির
প্রতি নিয়ত দেখি অবক্ষয়ের ছবি ।
অবহেলায় হেলা-ভরে
নির্বোধ ঝোলা ভরে,
পৈশাচিক উল্লাস ঢেকে আনে-
গহীন আঁধার—-
গোপন কান্নার মতো
কুয়াশা ভরা প্রতিটি বিকেল ।
আমি,অমাবস্যার চাঁদে-
অন্য এক আলো দেখি ।
__________________________________________
৩১শে জানুয়ারি ‘২৬ শনিবার । সকাল ১১টা ।
——————————————————————-
Comment

