Bibek Paul

Bibek Paul

স্মৃতির কবর
বিবেক পাল

সে ছিল একদিন প্রতিটি নরম সকাল
জেগে উঠতো পাখিদের কলতানে
মিঠে রোদের হাসিতে–
মেঠো পথে দোতারার সুরে সুরে ।

ইতস্তত টিন-কাঠের চালাঘর
প্রশস্ত উঠোনের গোয়ালের কোনে
অর্জুন গাছের মাথায় সকালের সূর্য—-

আম কাঠালের পাতার ফাঁকে বিকেলের
লাজুক রোদ্দুর নেমে আসে উঠোনে,
ডানায় ক্লান্তি মেখে নীড়ে আসে পাখি ।

অমাবস্যার রাতে হেলে পড়া শুকনো-
কলাপাতা দোলে পেত্নীর সাদৃশ্যে
ফ্যাকাসে মুখ কেঁপে উঠতো বুক——

কিশোর বেলার কথা বেশ মনে পড়ে
একলা দুপুরে ঘুম না আসা রাতে
বৃষ্টি ভেজা আষাঢ়ে—-

এ’গঞ্জ আজ হয়েছে নগর—–
হ্যারিকেন কুপির আলো সরিয়ে
বিদ্যুতে ঝলমল—`

সময়ের গর্ভে বিলীন কতকিছু
সময়ের নিয়মে নয় শুধু ,
আগ্রাসনে বিপন্ন অস্তিত্বে !

বয়সের সাথে সাথে হারিয়েছি কতকিছু
স্মৃতির কবর বুকে দীর্ঘ স্মৃতি—–
তুমি আসবে বলে নৈঋত কোণে জ্বলে আলো ।
————————————————————–
৫ই ফেব্রুয়ারী ‘২৬ বৃহস্পতিবার সকাল ১১টা ।
————————————————————–

Comment