বাস্তবতা
————————————————————-
বিধান চন্দ্র সান্যাল
—————————————————————-
যৌবনের বুকে আঁকা থাকে প্রেম
কৈশোরে খোলা মাঠ ,
ইচ্ছে হয় না , তবু পেরোতেই হয়
বয়সের চৌকাঠ ।
সময়ের স্রোতে বার্ধক্য আসে
বয়সেরও হয় অবসর ,
মৃত্যুটা আছে , তাইতো ভয় !
ভয়টাও হয় সুন্দর !
ভয়টা যখন ফুল হয়ে
ঝরে যায় অবেলায় ,
কিছু ভয় নাকি তাড়িয়ে বেড়ায়
স্মৃতি গোছানো আলনায়।
—————–০——————
Comment

