প্রশ্ন
বিধান চন্দ্র সান্যাল
আকাশ কেন থাকে উঁচুতে
মাটি কেন নিচে ?
জল বিনে মানুষ কেন
থাকেনা পৃথিবীতে বেঁচে ?
চাঁদ এত ছোট কেন
সূর্যটা এত বিরাট ?
পৃথিবীটা গোল কেন
বিড়ালের ইংরেজি ক্যাট?
মানুষ কেন থাকে ডাঙ্গায়
মাছ থাকে জলে ?
সিংহ কেন রাগে এত
শিকার না পেলে ?
চিনি থেকে দেখতে কেন
শিশুর হাসি মিষ্টি ?
আকাশ থেকে নিচে কেন
ঝরে পড়ে বৃষ্টি ?
নাতির এত প্রশ্ন শুনে
দাদু হয়ে যান ছানাপোনা,
কি বলতে কি বলবেন
তার উত্তর নেই জানা।
Comment

