Bizhan Opu

Bizhan Opu

।। উপলব্ধি।।

তুমি বলেছিলে।
যে আকাশে মেঘ নেই সে আকাশ পৃথিবীর সাহারা মরুভূমির যমজ।
আরো বলেছিলে,
টুকটাক অভিমান না থাকলে নদী ও সমুদ্রের ভালবাসা বেমানান।
আমি বলেছিলাম,
তোমার হৃদয়ের মেঘ আয়না হলে ওই নীলাকাশ অসীম এক আয়নাঘর।
তুমি তো নিজেই জান, মাঝে মাঝে হয়ে যাও নীলাকাশে রাতের অন্ধকার,
আরো তো জানতে, মাঝে মাঝে রাতের ধ্রুবতারা হয়ে যাও যখন ছলনার নদীর মত বন্যায় ফুলে ফেঁপে ওঠে তোমার হৃদয়!
আজ তুমি বনলতা ট্রেন হয়ে চলে গেছো উল্টোপথে আর আমি নীলসাগরে ট্রেন হয়ে চলেছি ক্রমশ উত্তরে……
অথচ ভালবাসতে না পারলে ভাল কথা
তো বলে যেতে পারতে পার্বতীর মত….

।। চৈত্র।।
চৈত্রের দুপুরটা কাঠফাটা গদ্য,
ভোররাতে শীত লাগে, সকালটা পদ্য।

Comment