Chowdhury Ferdows

Chowdhury Ferdows

নেশা
চৌধুরী ফেরদৌস

: শোনো সোনালু,
তুমি আর
নেশা করো না…

কেন নিজেকে
তিলে তিলে শেষ কর…??
বলো…

তোমার-আমার মিল
হয়নি, হলো না…
তাতে কি…!!!

তুমি শিল্পী,
তুমি কবি…

জীবন অনেক বড়,
সব চেয়ে দামি;
তুমি তা নষ্ট করো না…

আমিও তোমাকে পাইনি,
আমি নেশা করি…??

কেন তুমি নেশা কর…???
কেন কর নেশা…!!!

এই মাথা ছোঁও,
শোনো সোনা…
তুমি আর কক্ষনো
নেশা করো না।

: কেন নেশা করি…??
কেন করি নেশা…???

তোমার মতো
নিজেকে আমি
করতে পারিনি নিহত:

অন্ধ, বধির, বোবা…
কোনো নিকষ
পাথরের মতো;

তাই নেশা খাই,
নেশা টানি,
নেশা নিই…

বুঁদ হয়ে পড়ে থাকি;

তারপর,
ঘুম ভেঙে গেলে
আবার কাটাই হেসে-খেলে…

কিন্তু

তোমার ছায়া,
তোমার কিছু ধ্বনি
এমনই…

আমাকে ছাড়ে না;

যেন দূর…
সুদূর অতীত গুহায়
কোনো এক বন্দিনী ঘোড়া
দিন-রাত থেমে থেমে
ডেকে চলে হ্রেষা…

কত কত জনমের আগে
সে ছিল আমার সঙ্গিনী,
আমার প্রেমিকা…

আমি মাঠে ঘাস খাই,
হাজার বছর সে
অন্ধকারে পড়ে থাকে একা…!!!

জানতে চেয়েছ:

কেন নেশা করি…??
কেন করি নেশা…???

Comment