কবিতা: ছেলেবেলা কবিতায় আমি: সিনথিয়া হোসেন সুজানা মস্ত…

কবিতা: ছেলেবেলা

কবিতায় আমি: সিনথিয়া হোসেন সুজানা

মস্ত আকাশের মত হয় এ ছেলেবেলা,
সকাল দুপুর শুধু কল্পনার খেলা।
যত বাঁধ শাসন মানে না কো এ মন,
শুধু চাই উড়িতে নীল আকাশে সারাক্ষণ।
ছেলেবেলা হতে থাকে স্বপ্নের যত বিস্তার,
করিতে চাই অজানা সব আবিষ্কার।
নিজেকে গড়ে তুলতে চাই শ্রেষ্ঠত্বের সর্বোচ্চে,
এজন্য প্রার্থনা যাচি বিধাতার আরশে।
ছোট মনের স্বপ্নগুলো করতে চাই মুঠোবন্ধ,
সারাদিন এ চিন্তাতেই থাকি আবদ্ধ।
মস্ত আকাশ ধরতে চাই দিয়ে এ ছোট হাত,
ছোটবেলা স্বপ্ন থাকে আমি হব আগামী দিনের প্রভাত।

Comment