শিরোনাম: সম্প্রদানে কলমে আমি: সিনথিয়া হোসেন সুজানা আমাদের…

শিরোনাম: সম্প্রদানে

কলমে আমি: সিনথিয়া হোসেন সুজানা

আমাদের সম্পর্কগুলো আর কত আবদ্ধ রবে
পদ…
শব্দ…
বাক্য…
আর অক্ষরের কারাগারে?
আর কত ধ্বনির তত্ত্ব প্রাচীর হবে আমাদের সুমহান এই উৎসবে?
তারপর কত ঘাত-প্রতিঘাতে রক্তাক্ত হবে আমাদের প্রযোজক-প্রযোজ্য?
আমি বিদেশি, তুমি সংস্কৃত, সে স্বদেশি- কী লাভ বল এই সব ভেদ রেখা টেনে?
কী লাভ সরল, জটিল, যৌগিক বাক্যের হৃদয় খনন করে?
যদি সারাটা সময় তুমি-আমি মজে থাকও নিষেধার্থক ক্রিয়ায়?
তবে কি এড়িয়ে যাব ক্রিয়ার প্রয়োগ?
না!
পরওয়ারদেগার একদিন ভাসিয়ে আনবেন মঞ্জিল মকসুূদকে অপেক্ষমানের কাছে এই প্রগলভ ভুলে আমাদের সন্তানেরা মজে যাক সমাপিকা ক্রিয়ায়।
আমাদের সম্পর্কগুলো বেঁচে থাকুক সম্প্রদানে।

Comment