শিরোনাম-নাম না লিখেও
কলমে- ইরি অতনু
অল্প কদিন থাকা তোমার
মিথ্যে মায়ার খেলা,
বুঝতে তোমার হয়নি বাকি
অভিনয়ের বেলা।
সবটা যখন উজাড় করে
বাসলে তাকে ভালো,
সহজেই সে হারিয়ে গিয়ে
নেভাল ঘরের আলো।
অন্য কিছু আটকে রাখা
যায় কি চির কাল?
মানুষ ধরা কঠিন বড়
বিছায় বিষের জাল।
অপেক্ষাতেও থাকবো আমি
করবো না আর প্রকাশ,
নাম না লিখেও শব্দে হবে
বুকের দীর্ঘ শ্বাস।
Comment

