শিরোনাম-যদি জানতে চাও
কলমে- ইরি অতনু
যদি জানতে চাও তবে শোনো প্রিয় আজ,
হৃদয়ে জমেছে কত শত দুখ-রাজ।
পৃথিবীর শ্রেষ্ঠ ধ্রুব সত্যটি এই—
তুমি ছাড়া মম ভুবনে তো কেহ নেই।
যদি জানতে চাও মিছে কথা তবে শোনো,
তোমারে বাসিনি ভালো আমি কভু কোনো।
এই মিছে কথা সবটুকু মিছে নয়,
বুকের গহীনে শুধু বাড়ে সংশয়।
আকাশচুম্বী প্রেমে মেশা সত্য-মিথ্যা,
লিখেছে আমার বিষাদমাখানো কিত্তা।
সমীকরণেতে খুঁজি শুধু ব্যবধান,
ভেঙে চুরমার আজ সাধের এ প্রাণ।
নিখুঁত সম্পর্ক ছিল যে মায়ার ডোরে,
হারালো নিমেষে কালবোশেখীর ঝড়ে।
অংক মেলাতে গিয়ে দেখি আজ শেষে—
শূন্যতা ছাড়া কিছু নেই মোর পাশে।
Comment

