চাঁদের কাছে চিঠি
হাফিয রেদওয়ান
চাঁদকে দেখে খুকিমনি ডাকে,
কোমল হাতে ওড়ো চুমু আঁকে।
আকাশ ভরা জোছনা ছড়াও কাকে?
ভালোবাসো আমাকে আর মাকে।
বাড়ির ওঠোন হাট বসেছে মেলা
ফুল বাগানে ভাসছে আলোর ভেলা,
খেলবো আমি তোমার সাথে খেলা,
বন্ধু হবো! আমাকে নয় হেলা।
চিঠি লিখলাম হবো পরিপাটি
তোমার আলোর পথে যেনো হাঁটি।
Comment

