দাদু আমার // হাই হাফিজ
=======================
দাদু আমার মিষ্টি ভারি
ডাগর চোখের দৃষ্টি ভারি
তবুও দাদু চশমা পরেন
নিজ খেয়ালেই ভুবন গড়েন ।।
নাদুস নুদুস দেহের গড়ন
চেহারাটা সোনার বরণ
গোঁফের নিচে মিষ্টি হাসি
আদর সোহাগ রাশি রাশি ।।
দাদু আমার নয়কো নেতা
মহান, উদার, স্বাধীন চেতা
তবুও চলেন নেতার হালে
ভাসান না গা হাওয়ার তালে ।।
আমার দাদু মানুষ ভালো
কি বলবো তার জ্ঞানের আলো
সঠিক পথের আধার যিনি
মোদের আশার প্রদীপ তিনি ।।
==========
Comment

