Harihar Baidya

Harihar Baidya

ঘড়ির কাঁটা
টিকটিক করে ছোট ঘড়ির কাঁটা
পথ যত ছোট হোক থামেনা হাটা
সারাদিন সারারাত কাছে কেউ নাই থাক
চলেছে আপন মনে এই কাজ তার
দিন আসে রাত যায় শুধু বারবার।
এইভাবে কতদিন কত মাস চলে যায় পরস্পর
ঋতু যায় বছর যায়, যায় যুগ- যুগান্তর ,
তবু হতাশায় ভেঙে পড়া বেকুবের দল
চলিতে পারে না যারা নেই বাহুবল —
সময়ের কাঁটা বলে ওরে চল- চল- চল।
চালাই জীবন আর থামা যে মরণ ,
কাজ ছাড়া নাহি রব সারাটা জীবন–
চলো ভাই কাজ করো মনে ধরো পণ
সময়ের সাথে যাব ঘড়ির মতন।
বড় ঘড়ির কারিগর উপর আলা ভাই
হৃদয়েতে স্পন্দন দিয়েছেন তাই,
কেউ জানে না এ ঘড়ি কার কখন থেমে যাবে
তাই বাঁচার জন্য কাজ করে যাও সময় যাওয়ার আগে।

Comment