“!” মাধবী লতা “!” ✍️ ইমাম হোসেন সবুজ।…

“!” মাধবী লতা “!”
✍️ ইমাম হোসেন সবুজ।
(কবি,লেখক, সাহিত্যেক)

” মাধবী হইয়া ফুটিয়ে সখী,
মোর গৃহের ঐ কোন দিয়া।
এই নিশীথ নিরালায়,
হৃদয় কথা কহিবে,যদি শোনো মন দিয়া।
প্রতিদিন চুপিচুপি তোমারে যে দেখি,
নিশ্চুপ বাতায়ন খুলিয়া।
তুমি বুঝিতে পারোনি হায়!
বোঝানো ভীষণ দ্বায়,
নির্মল হাসিতে নীরবে থাকো শুধু চাহিয়া।
সতর্ক হইয়া জল ঢালি সখী,
তোমারও প্রানের লাগিয়া।
বাগানে ফোটে নামি দামি ফুল সখী,
সকলের অনুরাগ তাহাদের ঘিরিয়া।
তাহাদের আশা করি নাকো সখী,
কেন জানি তোমারও লাগিয়া,
কেন জানি মনে তোমারে ভালোবাসে,
জানে মোর প্রান হিয়া!
গোলাপ রজনী অহঙ্কারে ভড়া,
ঠাঁই তাহাদের কত শত কোমল কোলে।
তাহাদের দলে কেন ভিড়িনা,
পারিনা তবে মিথ্যে ছলে।
বাসর সাজায় গোলাপ দিয়া সখী,
নিশির কামোচ্ছাসে।
অল্প সময় তাহাদের কদর সখী,
নিশি যবে যায় চলে।
নতুন গোলাপের সন্ধানে সখী,
আবারও পথ ছুটে চলে।
এ কেমন মাধবী ভালোবাসা বলো,
স্বার্থের ধরাধামে?
ভিন্ন মতের প্রেমিক মাধবী আমি,
নেই নিকো তোমায় তুলে।
আজীবন তোমায় দেহগাছে বাঁধিব,
মোর ছোট্ট ধরাধামে।
গন্ধ হীন জেনেও ভালোবাসিব,
হৃদয়ের বারি যাবো ঢেলে।
সারাটি জীবন পাশে ফুটো মাধবী,
মোর গৃহ কোন দিয়ে।

Comment