Imam Hossain Shobuj

“!” কবিতা: চিঠি দিও।
✍️ ইমাম হোসেন সবুজ।
৩০ শে ডিসেম্বর ২০২৫ইং।

” জীবনের সতের টি বছরের,
সতের টি বসন্ত নির্বাক,
নিশ্চুপ ভাবে পার হলো,
সখী হে, তোমাকে না দেখে।
এটা কোনো হৃদয়ের অভিযোগ মাখা,
আকুতি নয়!
সখী, মানুষ মাত্রই অভিমানে অভ্যস্ত।
শুধুই বড় জানতে স্বাদ হয়,
তুমি কি ভালো আছো ?
একই শহরেই,একই ঋতু পার্বনে,
একই আকাশের নিচে,
আমাকে না দেখে ভুলে থাকতে পারলে?
তোমার মনের সংবিধান জানা কি ভুল ছিল,
নাকি সেখানে নতুন শাসন চালু হলো?
যেখানে তোমাকে স্বাধীন ভাবে ভালবাসা যায়না!
তবে একই আকাশের সূর্যের তাপ,
চাঁদের কিরণ মালা,
একই ফুল শোভা দেখছি যবে,
ভালোবাসায় কেন বৈষম্য হবে ?
ভালোবাসা কেন একে অপরের হয়না।
সুখ দুঃখ সমব্যাথী কয়না!
সখী, কেন এমন ত্বরো প্রবঞ্চনা ?
যে পাখি উড়তে চায় তোমার গগনে,
কেন কাটলে তার ডানা,
কেন উড়তে তারে মানা ?
সম্মুখে আর এসো না গো তুমি,
ভালো আছি এই আমি,
চিঠি তো দিও,করছিনা মানা।✍️ ইমাম।

Comment