Imam Hossain Shobuj

# কবিতা: তুমি এসেছিলে।
✍️ ইমাম হোসেন সবুজ।
৩১ শে ডিসেম্বর ২০২৫ইং।

” আমি আলো আঁধারীতে,
আজও ভুল করে খুঁজি,
তোমার রেখে যাওয়া একটি নুপুর।
তোমার নিঃস্বার্থ ভালোবাসা, আজও হানা দেয়,
মানেনা সে সকাল কি দুপুর !
পাথর কি কভু কেঁদেছিলো বলো,
দেখেছো কি তারে কাঁদতে?
ফুল ফোটে ফুল ঝরে,
প্রকৃতির মায়ায় তারে বাঁধতে।
সব বাঁধনে প্রকাশ্য শিকল থাকেনা সখী,
বিনী সুতোর মিলনে যদি তা জানতে।
কত যে তোমায় ভালোবাসি প্রিয়া,
তুমি যদি তা মানতে ,,,,
বকুলের মালা শুকিয়ে গিয়েছে,
ক্যালেন্ডারের পাতা যায় ঘুরে,
বিরহীনির প্রান আজও কাঁদে হায় !
বকুলের ছায় দাঁড়িয়ে,
পৌষের কাছাকাছি রোদ হারা এই দিনে,
গিয়েছো তুমি হারিয়ে।
আজও বোকা মন কিসের আশাতে,
না বলা বুকের ব্যাথাতে,
এ পথে থাকে কেন তাকিয়ে ?
সহেলী আমার আসিবেনা জানি,
মোর গোর দিও ভাই,এ পথের কিনারায়,
সহেলী আমার দেখিবে চাহিয়া,
উঁচু সেই মাটি,,,
অশ্রু নয়নে দাঁড়িয়ে।✍️ ইমাম হোসেন সবুজ (কবি, লেখক, সাহিত্যেক)

Comment