Imam Hossain Shobuj

“!” কবিতা:- বকুল ঝরা দিন”
✍️ইমাম হোসেন সবুজ।
০২ জানুয়ারি ২০২৫ইং।

“বকুল ঝরা, খুব সকালে তুমি চলিয়া গেলে।
সেদিন থেকেই আর বকুলের ঘ্রাণ পাগল করেনা !
দুজনেই বহু যত্নে,বাড়ির আঙিনায়,
শিউলি চারাদের ঠাঁই দিয়েছিলাম।
তোমার বিরহ অভিমানে ওরা আজি,
খুব বেশি ফোটেনা।
ব্যালকনিতে দাঁড়িয়ে, ঠিক যেখানটায় তুমি ভেজা চুলের জল ঝরাইতে।
তোমার প্রেম ভড়া চোখের তীব্র চাহনিতে,
অজস্র কবিতা গান লিখাইতে !
ভালোবাসি তোমায়,,,,
সকাল সন্ধে মোরে দিয়ে বলাইতে।
আজ ভালোবাসার সেই সুখ তাঁরা,
গগন ভেদিয়া ওঠেনা।
তুমিই পারলে,
আমি পারিনি।
তোমার মত পছন্দ সই,নখের ডগায় খুঁটে নিতে সুখ !
শুধু একটা জিনিসই পারিলাম চিনিতে,
একাকী জীবনের আত্মমর্যাদার দুঃখ।✍️ ইমাম হোসেন সবুজ।

Comment