Imam Hossain Shobuj (writer)

##কবিতা:- খোকন সোনা।
(কবি,লেখক, সাহিত্যেক)ইমাম হোসেন সবুজ।

“খোকন সোনা,
মায়ের কোলে মায়ের আঁচল ঝরিয়ে,
শুধু বাবা নামক ব্যাক্তি আমি,
বেঁচে আছি কালের বিবর্তনে দাঁড়িয়ে।
মায়ের মত ভালো বাসবেনা তোমায় কেহ,
দূর হতেই অদৃশ্য স্নেহ পাঠালাম,
যদি পারো ছোট্ট বুকে মোর মমতা টুকু নিও।
তোমার -আমার দেখা কি হবে,
আর কভূ এই ধরায়?
ছোট্ট মানুষ বুঝবেনা তুমি,
মতের অমিলে, গড়া সুখ প্রাসাদ,
স্বার্থের ঝড়ে হারায়!
তোমার জননীর এক ঘেয়েমী সুখ,
ভাঙতে চাইনি তার বুক,
যতটুকু সে চেয়েছিল।
ভুলিনি আজও তার ভালো বাসা,
যতটুকু সে দিয়েছিল।
তার বুক খালি করিনি, দিয়েছি তোমায় তুলে।
শুধু শেষ বিদায়ে বলেছিলুম,
দূরেই থাকো সুখেই থাকো,
শুধু মনে রেখো এ ফুল আমার,
গাছকে যেওনা ওগো ভুলে।

Comment