তোর হাসি
ইমরান খান রাজ
তোর মুখ, তোর হাসি
বড্ড বেশি ভালোবাসি।
তোর দুল, তোর চুল
যাই হারিয়ে, করি ভুল।
তোর ঠোঁট, তোর কথা
বুকেতে তুলে ব্যাথা।
তোর চাহুনি, তোর দৃষ্টি
এ-বুকে তুলে ঝড়-বৃষ্টি।
তোর হেঁটে চলা
তোর পিছু ফেরা,
শুধু চাই তোকে
মন তোকে ঘেরা।
নামঃ ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার – ঢাকা।
Comment

