দূরত্ব
রাত ১০ বেজে ২২ মিনিট। ছোট্ট ছেলেটি মোবাইলে গেম খেলছে। তার একপাশে মা ও আরেক পাশে বাবা, তারাও মোবাইলে স্ক্রলি করতে ব্যস্ত। একই ছাদের নিচে, একই ঘরের একই বিছানা, তবুও কত দূরত্ব।
ক্ষুধা
একবার আমি সুন্দর বনে বেড়াতে গেছিলাম। জীবনের প্রথম নদীপথে যাত্র, তাই পূর্বের কোনো অভিজ্ঞতা ছিলোনা। নৌকা যখন মাঝ নদীতে তখন আমার খুব ক্ষুধা পেলো, দুপুরের খাবার হতে এখনও অনেক দেরি। আমার মানিব্যাগে কিছু টাকা, কিন্তু টাকা তো খাওয়া যায়না!
Comment
