Jannatul Ferdausi

Jannatul Ferdausi

“ঋতুরাজ আসলো ফিরে”
[ জান্নাতুল ফেরদৌসী ]
🌺🌸🌼🌻🌹🌷🪷
শুকনো পাতার নূপুর পায়ে, বিদায় নিলো শীত,
বনের কোণে কোকিল গাহে নতুন সুরের গীত।
রক্তরাঙা শিমুল-পলাশ মেললো রঙিন পাখা,
প্রকৃতি আজ সেজেছে বরণ-সাঁজে, নেই তো মলিন মাখা।
বাতাস বয়ে আনে মাটির সুবাস, আমের মুকুল হাসে,
ফাগুন আকাশ মত্ত বিভোর মাটির গন্ধে ভাসে।
খোঁপা জুড়ে গাঁদা ফুলের ভিড়, বাসন্তী রঙ শাড়ি,
বসন্ত আজ মন কেড়েছে, দিচ্ছে স্মৃতির পাড়ি।
হৃদয় গহিন কোণে আজ জাগলো খুশির রেণু,
উতাল হাওয়ায় বাজছে যেন বসন্তেরই বেণু।

Comment