৲৲দম্ভের অবসান৴৴
[ জান্নাতুল ফেরদৌসী ]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আকাশ ছোঁয়ার মিথ্যে নেশায় মত্ত যারা অতি,
বিনয় ভুলে হারাচ্ছে তারা মানুষ হওয়ার জ্যোতি।
কথার ভারে অন্যকে পিষে নিজেকে ভাবে রাজা,
হৃদয়শূন্য অহংকারে পায় যে তারা সাজা।
বড়ো হওয়ার নেশায় ডুবে ছোটো করে যায় সব,
ভুলে যায় এই মহাকালের নীরব কলরব।
মাটির মানুষ মাটির ঘরেই ফিরবে একদিন শেষে,
সব দম্ভ ধুলোয় মিশে বিলীন হবে হেসে।
উঁচু মাথা নিচু হয় যখন ফুরিয়ে আসে বেলা,
বুঝতে পারে সাঙ্গ হলো মাটির পুতুল খেলা।
বড়ো হওয়া তো কঠিন নয়, যদি হৃদয় থাকে খোলা,
আসল মানুষ সেই তো যে জন দেয় না দুঃখের দোলা।
Comment

