Jannatul Ferdausi

Jannatul Ferdausi

\\আমি সেই অমর একুশে//
[জান্নাতুল ফেরদৌসী]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি এক জনপদ, আমার নাম বইমেলা,
আমার বুকে জমে ওঠে শব্দের মেলা।
হাজারো মানুষের পদচিহ্নে জাগি আমি ভোরে,
কারো হাতে নতুন বই, কেউ ঘোরে ঘোর ঘোরান্তরে।

কত শত রঙ, কত প্রচ্ছদের মলাট,
খুলে দিই স্বপ্নের হাজারো কপাট।
শিশুর ওই হাসিমাখা রঙিন ছবির পাতায়,
কিংবা কিশোরীর সযত্নে রাখা অটোগ্রাফের খাতায়—
আমি বেঁচে থাকি।

কেউ আসে শুধু দু-চোখ জুড়াতে,
কেউ আসে মলাটের ঘ্রাণটুকু কুড়াতে।
উপহারের মোড়কে যখন আমায় বাঁধো তুমি,
মনে হয় সার্থক হলো আমার এই ধূলিভূমি।

আমি কেবল কাগজ আর কালির স্তূপ নই,
আমি হৃদয়ের টান, আমি এক অমর বই।
দিন শেষে ভিড় কমে, নিভে যায় সব আলো,
তবু আমি অপেক্ষায় থাকি— আমায় বাসবে তো ভালো?

Comment