মিষ্টি সে চাঁদের জোৎনায়;
অপরিসীম একাকিত্বের এক সন্ধ্যায়,
একলা আমি পথিক,
শূন্যতায় ভরা চারিদিক !
আকাশ পাতাল ভাবছি শুধু
ডাকছে শিয়াল আওয়াজ মৃদু।
দূরের ঐ মাঠের পরে,
সবুজ গাঁয়ে বাতাস খেলা করে।
গা ছমছম নিস্তব্ধ আঁধারে,
জীবনযুদ্ধের কথা শোনাই কারে !
এই পৃথিবীর পান্থশালায়,
পড়ছি আমি একাকিত্বের পাঠশালায়।
কুকুর গুলো নিচ্ছে পিছু,
জানতে চাইছে অনেক কিছু !
বাংলা আমার সবুজ গাঁয়ে
ঘুমিয়ে আছে আপন মনে,
কেউবা আবার গুনছে প্রহর
যুদ্ধ শুরুর নতুন ভোর !
চাষের মাঠে কাটবে বেলা
স্বপ্ন নিয়ে ছেলেখেলা !
আমি পথিক চলতে থাকি
অনাথের আবার ঠিকানা কি !
গাঁয়ের শেষে মিলবে পথ,
আঁধার শেষে আলোর রথ।
নতুন সূর্য নতুন আশা,
হয়তো মিলবে ভালোবাসা !
বলছে গাঁ -ক্লান্ত পা
একটু থেমে যা…!
এই পৃথিবী বড়ই একা,
কেউ দেয়না একবার দেখা।
খিদের জ্বালায় জ্বলছে পেট,
Krishna Prasad Basu (Besaram)

Comment
