যে ছেড়ে যায়
সে ফিরে আসে না আর
বুকের ভেতর আগুন
পোড়ে না অনন্ত হাহাকার।
নির্ঘুম রাত
ঘুম আসে না কিছুতেই
তবু বিছানায় পড়ে থাকি তার অপেক্ষায়।
জীবন
এই আছে এই নেই
তবু আমি মুর্মূষু হয়ে রাত জাগি
মৃত্যু জ্বালায়।
পাখি ডাকে
ভোর হয়
আমার দুচোখে ভোর আসে না আর।
Comment

