Lalan Chand

Lalan Chand

কবিতা বেলায়

প্রাণ ভোমরা
লালন চাঁদ।
27.01.2026।

জলের মতো শরীর খুলে বসে আছে বউ
আশ্বিনের হওয়া
শুকনো বাঁধে ফিরে আসে সন্ধ্যের মায়া
পাখিরা নীড়ে ফেরে

এ নদীতে জল নেই
তবু জলের মতো শরীর খুলে দেয় বউ
ঈশান কোণে বাদলের গান
কবিতা নেই
কবিতার আসর জমে পাখিদের কোলাহলে
কতো মায়া
পোয়াতি ওলান বেয়ে নেমে আসে দুধ

মাঠে মাঠে সবুজ ফসল
ফসলের ক্ষেতে শোনালী রোদ্দুর ফলে
সারারাত ঘুম নেই
রাত জেগে চৌকি দেয় ঘরের মরদ
সন্দেহের বুদবুদে মিলিয়ে যায় ঈশ্বর

কথা নেই
তবু কথা থাকে
উনোনের ফোটা জল গিলে খায় ক্ষুধা
জোসনা মাখা চাঁদ
কবিতার দীর্ঘ বারান্দায় পড়ে থাকে রাত
কতো একাকী
কতো নিঃসঙ্গ
তবু প্রাণ ভোমরা জেগে ওঠে রাতের শয্যায়

কাব্যগ্রন্থ :
জুঁই ফুলের মালা

Comment