কবিতা বেলায়
সমুদ্দুর
লালন চাঁদ।
15.02.2026।
আকাশ ঘনঘটা
মহাদেবের জটায় সেজেছে মেঘ
যুদ্ধে প্রস্তুত ইন্দ্র
অবশ পায়ে হাঁটছে নমিতা
বেলা নেভে
একফোঁটা শঙ্কা নেই মনের ভেতর
দৃষ্টি স্থির
বললাম, জোরে হাঁটো
বৃষ্টি নামবে
নামুক। আজ ভিজবো। দুজনে সমুদ্দুর হবো
তার কথা শেষ হলো না
বৃষ্টি নামলো
আমরা ভিজছি দুজনে
জানি ওর ভ্যানিটিতে ছাতা আছে
তবু আজ ও ছাতাহীন
মনে মনে ক্ষীর সমুদ্দুর হবার আকাঙ্খা
ব্রা নেই
ভিজে যাচ্ছে ব্লাউজ
ডুবছে সমুদ্দুর
ওর নীলাভ শাড়ির ভাঁজে ধারাবাতি খোয়াব
লালনদা
দ্যাখো থৈ থৈ
হৃদয় ফেঁড়ে দ্যাখো অনন্ত প্রেম
তোমার জন্যে সাজানো আমার এই শরীরী পশর
কাব্যগ্রন্থ :
জুঁইফুলের মালা
Comment

