Mahuya Dey

এই তো সেদিন
===========
।। এই তো সেদিন ছিলাম ভেবে
ফেলে আসা কতো দিনের খেলা
এই তো সেদিন…

শিশির ভেজা ছোট্ট ঘাসে
ফেলে ছিলো ছোট্ট কচি পা
ছুটে বেড়ানোর আনন্দে
মিষ্টি মুখর হাসি খিলখিলিয়ে যায়
এই তো সেদিন…

ফেলে আসা সেই দিনের পরে
রয়ে যাবে ওই আঁখি আমার
থাকবো না কোথাও আর
এই তো সেদিন…

থাকবে কিছু টুকরো কথা
হয়ে কবিতার গানে স্বরলিপিতে
এই তো সেদিন… ।।

ধারনায় আমি( মহুয়া )
================
লেখা — ০৮.১২.২০২৪

Comment