Mahuya Dey

এই তো সেদিন
============
।। এই তো সেদিন ছিলাম ভেবে
ফেলে আসা সেই দিনের তরে
মাতানো কতো দিনের খেলায়
এই তো সেদিন…

শিশির ভেজা ছোট্ট ঘাসে
ফেলে ছিলো ছোট্ট দুটি পা
ছুটে বেড়ানোর আনন্দে
মিষ্টি মুখর হাসি,খিলখিলিয়ে যায়
এই তো সেদিন…

ফেলে আসা সেই দিনের পরে
রয়ে যাবে ওই আঁখি আমার
কতো কি যে ভেবে
থাকবো না তো আর
এই তো সেদিন…

থাকবে কিছু টুকরো কথা
খাতার পাতায় কিংবা কোথাও
হারাতে হারাতে থাকবে চেয়ে
কবিতার গানে স্বরলিপি হয়ে
এই তো সেদিন…

ধারণায় আমি ( মহুয়া )
================
লেখা — ০৮.১২.২০২৪

Comment