Mahuya Dey

আলো ও আশা
=============
।। আমাদের এই ছোটো পৃথিবী
অবাক করা বিস্মিত হাত
হাত বাড়িয়ে জানান দেয়
বেঁচে থাকার একটু আভাস…..

বিংশ শতাব্দীতে দাড়িয়েও…..
আমরা এখনো কতো অবহেলিত
ভাবতেও অবাক লাগে
এখনো কিছু জনের আস্তানা
আস্তাকুঁড়ে বা ডাস্টবিনে
আবার কেউ খায় আছাড়
ভাবনার নাই কোনো…..
আবার কেউ কেউ ভূমিতে আসার আগেই
যায় হারিয়ে ভূমি থেকে…..
নেই কোনো সম আধান…..
নেই কোনো সমাধান…..

ছুঁড়ে ফেলে দাও যাদের…..
তারাই তোমাদের আগামী ভবিষ্যত
বলো আমরা কারা ???
প্রশ্নটা অজানাই থেকে যায়…..

আজও যাদের হাতের মুঠোয় বন্দী জীবন
তাদেরই হাতের স্পর্শে ভেসে ওঠে
ভালোবাসার স্নেহের বন্ধন…..
বাধিবো কেমনে…..
বিবেক যেখানে নয়কো জাগ্রত
সেখানে ছোটো দুটো হাতের
অনেক কিছুই আছে , জানার আগ্রহ…..
কিন্তু…..
বোঝার ক্ষমতা আছে কি সবার…..
বারে বারেই করে যাই একই সেই ভুল
এই পৃথিবী চায় সুন্দর একটা ফুল….. ।।

ধারণায় আমি ( মহুয়া )
==================

Comment