Md Ibrahim Hossen (Rajshahi)

Md Ibrahim Hossen (Rajshahi)

তোমার প্রসবকালে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-১১-২০২৫ ইং।

প্রসব ব্যথায় কাতর তুমি
রিক্সা ঠেলা দিয়ে,
হাসপাতালে নিয়ে গেলাম
কান্ধে আমার নিয়ে।

কী যাতনা, কী বেদনা
কষ্ট চাপা বুকে!
মা যারা হয় প্রসবকালে
এমনি করেই ধুঁকে।

আজকে তুমি মা হবে তাই
সবার খুশি মনে,
আমিও কাঁদি প্রার্থনাতে
একলা নিরিজনে।

কিন্তু যে হায় মন্দ কপাল
কোল হয়ে যায় ফাঁকা!
প্রথম বারের প্রথম স্বপ্ন
রইলো শুধুই আঁকা।

ফিরলে বাড়ি তোমার মাতা
দেয় দিতে দশ টাকা,
নাও ছেলে নাও রিক্সা ভাড়া
অবাক চোখে তাকা!

বললাম আমি রাখেন খালা
চাই না ভাড়া নিতে,
তার কারণে পারি যে মোর
প্রাণ বলিদান দিতে।

রোদনভরা কান্না নিয়ে
ফিরে এলাম ঘরে,
স্মৃতির পটে সেদিনগুলো
নয়ন যুগল ঝরে।

সাতাশ বছর পরেও তোমায়
আজও মনে পড়ে,
সত্যিকারের প্রেম মরে না
প্রেমিকে যায় মরে।

Comment