MD Masiur Rahaman

কবিতা:নেশা
কলমে: মোঃ মাসিউর রহমান

পরিবার বলে—ছেলেটা ভালো,
নেশা কিছুই করে না।
এ যে চোখের নেশা,
ওরা তা তো জানে না।
মদে নয়, সিগারেটে নয়,
ধোঁয়াতে নয় খোঁজ,
আমার নেশা লুকিয়ে থাকে
তোমার হাসিতে রোজ।
চোখ দিয়ে পান করি,
মন দিয়ে করি নেশা,
ভুলতে তোমায় পারব কোনোদিন—
এর নেই কোনো ভরসা।
পান করে না কিছু, পোড়ায়ও না,
তবু জ্বলে প্রাণ,
একটা স্মৃতির স্পর্শ পেলেই
হারিয়ে যায় সব মান।
লোকেরা বলে—সব ছেড়ে দে,
এ তো সহজ কথা,
মন দিয়ে যে হাজার নেশা,
ছাড়ায় কোন ব্যথা?

Comment